মোঃ আলিফ,স্টাফ রিপোর্টার

জামালপুরের মেলান্দহে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন-এর নির্দেশক্রমে এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব হাসান (২২) মেলান্দহ উপজেলার পশ্চিম নয়ানগর গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-২৭(৬)/২০২৬ রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২৬ জুন) তাকে জব্দকৃত আলামতসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে।