আজিজুর রহমান জয়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার চৌধুরী কে মোবাইল ফোনে প্রাণনাশ ও হয়রানির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাসিন্দা মোঃ আছমা আখতার (৩১) সম্প্রতি একটি মামলার বাদী হওয়ায় মামলার বিবাদী পক্ষের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন। জানা যায় মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের ইজ্জত আলীর ছেলে শামসুল আলম বাবলু আপত্তিকর ভাষায় নীল আসমান নামে তার ইমু থেকে অশালীন ভাষা ব্যবহার করে হুমকি প্রদান করে। যাহার কল রেকর্ড আমার কাছে আছে।
তিনি দাবি করেন, গত ২৫ জুন দুপুরে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে অপহরণ, শারীরিক ক্ষতি এবং বিভিন্ন ধরনের হয়রানির হুমকি দেওয়া হয়। ইতিপূর্বে মাধবপুর পশ্চিম বাজারের ফজলু মিয়ার স্যরের দোকানে ২০ থেকে ৫০ জন যুবককে নিয়ে ওই ব্যক্তি মব সৃষ্টির মাধ্যমে মানহানি করিয়া আসিতেছে।
এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
মাধবপুর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আছমা আত্মার জানান, ওই ব্যক্তিদ্বয় আমার স্বামী মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়কে মিথ্যা মামলা দিয়ে চার মাস তিন দিন জেল খাটায়। আমি তাদের বিরুদ্ধে মামলা করলে অদ্য ২৪ জুনের মধ্যে মামলা আপোষ না করলে আমার স্বামীকে মাধবপুরে আওয়ামী লীগের আবারো কোন মিছিল মিটিং হলে অন্য মামলায় তাকে জড়িয়ে মিথ্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। “আমি আমার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই আইনগত সুরক্ষার জন্য থানার শরণাপন্ন হয়েছি।”
অভিযুক্ত সামসুল আলম বাবলু হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন এটি একটি সাজানো নাটক।
স্থানীয়দের মতে, হুমকি ও ভয়ভীতির মতো ঘটনা প্রতিরোধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।