সিরিয়ার দারা প্রদেশে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত প্রতিবন্ধী ব্যক্তি

রিপোর্টার, লাভলু

আন্তর্জাতিক ডেক্স ; ২২ অক্টোবর ২০২৬

**দারা, সিরিয়া:** সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের জামলা গ্রামে বাড়িঘরে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA)-এর তথ্য অনুযায়ী, গ্রামটিতে বাড়িঘরে তল্লাশির সময় ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে ওই ব্যক্তি প্রাণ হারান।

ঘটনাটি সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক তৎপরতা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *