মাদারগঞ্জে কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে কালিমার পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টায় মাদারগঞ্জ উপজেলা থেকে গাবের গ্রাম হয়ে বালিজুড়ী বাজার, জুনাইল বাজার ভায়া হাওয়ায় রোড়ে শেষ হয় পতাকা মিছিল টি । কোরআনের পতাকা মিছিলে ৭/৮ টি মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করা হয়। এ সময় মাদারগঞ্জ ইউনিক মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার, এছাড়াও মাওলানা নুরুল ইসলাম, ইমরান সহ ১২/১৪ জন উপস্থিত ছিলেন। কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন সম্পর্কে মাওলানা মাহফুজুল রহমান হাওলাদার বলেন মাদকাসক্ত এবং বিশ্বকাপ ফুটবল খেলায় বিভিন্ন দেশের পতাকায় বাংলাদেশের মানুষ আসক্ত পড়ছে। এ থেকে নিরুৎসাহিত করার জন্য এবং কোরানের দিকে উৎসাহিত করার জন্যই মুলত আমরা কালিমার পতাকা হাতে নিয়ে মোটরসাইকেল শো-ডাউন করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *