জামালপুরে ২১৫ বোতল ভারতীয় মদসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঢাকা–রৌমারী মহাসড়কসংলগ্ন মধ্যেরচর এলাকায় অভিযান চালায় ঝাউডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৫ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেট কার আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিপন সাহা ও আলাল। জব্দ করা মদ ও প্রাইভেট কারের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে আটক দুই ব্যক্তি এবং জব্দ করা মদ ও প্রাইভেট কার দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *