ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নকে সন্ত্রাস মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন হিরু। তিনি আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শুধু মাদকমুক্ত পরিবারই পারে একটি সমাজকে সুন্দর ও সুষ্ঠ রাখতে।তিনি বলেন আঠারোগাছিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা করেন।পাশাপাশি তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
মোশাররফ হোসেন হিরুর প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আঠারোগাছিয়াকে মাদকমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
১৯/১০/২০২৬ আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সমাজ সেবক গন্যমান্য ব্যাক্তিবর্গ রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে চারটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।