মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক সাইফুল আটক!

শাহিন আলম হৃদয়:
স্টাফ রিপোর্টার

জামালপুর মাদারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
​আটককৃত সাইফুল ইসলাম মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ফকিরপাড়া এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৭ অক্টোবর (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬, তারিখ: ০৮/১০/২০২৬)।
​আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে আটক সাইফুল ইসলামকে মাদারগঞ্জ মডেল থানা থেকে জামালপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং এ ঘটনার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *