লাভলু,স্টাফ রিপোর্টার

বিশ্বনাথ পাটেকার যিনি নানা পাটেকার নামে অধিক পরিচিত, ছিলেন একজন ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা, যিনি প্রধানত হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে কাজ করেছেন।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী অভিনেতা হিসেবে ব্যাপকভাবে বিবেচিত পাটেকার তাঁর অভিনয়শৈলীর জন্য তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার মারাঠি পুরস্কার লাভ করেছেন।
চলচ্চিত্র ও শিল্পকলায় তাঁর অবদানের জন্য ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।
১৯৭৮ সালের নাট্যধর্মী চলচ্চিত্র ‘গমন’-এর মাধ্যমে বলিউডে অভিনয়ে আত্মপ্রকাশের পর পাটেকার কয়েকটি মারাঠি চলচ্চিত্র এবং কিছু বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন।১৯৮৮ সালে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ‘সালাম বোম্বে’ চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি অপরাধধর্মী নাট্য চলচ্চিত্র “পরিন্দা” ১৯৮৯ এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি তাঁর পরিচালনায় অভিষেক হওয়া “প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক” ১৯৯১ চলচ্চিত্রে অভিনয় করেন।১৯৯০-এর দশকে বাণিজ্যিকভাবে বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন।
তাঁর শ্রেষ্ঠ চলচ্চিত্রের মধ্যে ছিল (“রাজু বন গয়া জেন্টলম্যান” ১৯৯২) (“অঙ্গার” ১৯৯২) যার জন্য তিনি শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন, (“তিরঙ্গা” ১৯৯৩) (“ক্রান্তিবীর” ১৯৯৪) যার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।(“অগ্নি সাক্ষী” ১৯৯৬)-এর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে তিনি দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, পাশাপাশি (“খামোশি; দ্য মিউজিক্যাল” ১৯৯৬) চলচ্চিত্রেও তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।