বরগুনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জনাব রূপ কুমার পাল ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব ইত্তিজা হাসান মনির।

এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মরিয়ম বেগম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডাঃ জেসমিন আক্তার।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *