বগুড়া সারিয়াকান্দিতে ২৫ বিঘা জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা,

শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার:

ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বোহাইল ইউনিয়নের চর ধারাবর্ষা গ্রামে এই ঘটনা ঘটে।
​ঘটনা সূত্রে জানা যায়, বোহাইল ইউনিয়নের চর ধারাবর্ষা মৌজার ২৫ বিঘা জমিতে গত ৩০-৩৫ বছর ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন চর মাবিরা গ্রামের মো. ওমর আকন্দ (৫০) ও তার পরিবার। অভিযোগ অনুযায়ী, স্থানীয় ১ থেকে ৪ নং আসামিরা গত দুই মাস ধরে তার নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখল ও ফসল ধ্বংসের হুমকি দেওয়া হয়।
​গত ৫ নভেম্বর সকালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ট্রাক্টর নিয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে রোপণকৃত ভুট্টা ও ধানখেত ধ্বংস করা শুরু করে। বাদী ও তার স্বজনরা বাধা দিলে আসামিরা গালিগালাজ করে এবং চড়াও হয়। একপর্যায়ে আসামিরা বাদীর ভাতিজা মো. চান্দু আকন্দ (৩৫), মো. মনির হোসেন (৪৮), বাদী মো. ওমর আকন্দ এবং তার স্ত্রী মোছা. রূপালী বেগম (৪৫)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং স্ত্রীর শ্লীলতাহানি ঘটায়।
​হামলা ও তোলপাড় চালিয়ে জমিতে থাকা ভুট্টা ও ধানের চারা নষ্ট করায় বাদীপক্ষের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
​এ ঘটনায় মো. মোজাম্মেল আলী খান (৪৫), মো. উজ্জ্বল ভূইয়া (৫৫), মো. দুলাল মন্ডল (৫০), মো. রফিকুল ইসলাম (৪৫)-সহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে সারিয়াকান্দি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *