আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন ফকির (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০১ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে আমতলী থানাধীন গুলিশাখালী বাজারের উত্তর পাশে তার নিজ দোকান মামুন ডেকরেটরের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই মো. শওকত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মামুন ফকির গুলিশাখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা।

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আমতলী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *