প্রবাসী কর্মী ও পরিবারের রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি


“প্রবাসী আয়, সঞ্চয় ও বিনিয়োগ: প্রবাসী পরিবারের টেকসই অর্থনৈতিক উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জেলা পর্যায়ে প্রবাসী কর্মী ও পরিবারের রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক ইকরামুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম বলেন, আপনারা যখন দেশের বাহিরে যাবেন। তখন ওই দেশে আপনার নিজেরও কিন্তু একটা খরচ থাকবে। ওই দেশে কিন্তু আপনার থাকা-খাওয়া চলাফেরা সেটার জন্য একটা খরচ থাকবে। দেশে কিন্তু আপনারা পরিবারের সাথে থাকেন। বিদেশে থেকে পরিবারের সাথে দেখা করতে আসতে হলে বা কোন ইমার্জেন্সি প্রয়োজন। ধরেন দেশে আপনার কোন আত্মীয়-স্বজনের বিপদ বা কেউ মারা গিয়েছে তখন ইমার্জেন্সি আপনাকে দেশে আসতে হতে পারে। সেই জন্য আপনাকে কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে।

তিনি আরও বলেন, ধরেন আপনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন, দেশে ফিরে আসতে হবে। সেই ইমার্জেন্সি মুহূর্তের জন্যও আপনাকে কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে। এছাড়াও আপনি আপনার পরিবারের জন্য বিদেশ যাচ্ছেন। সেই পরিবারের যেমন আপনার একটা মেয়ে বা বোন থাকতে পারে। তাকে বিয়ে দেওয়ার জন্য বড় ধরনের একটা অ্যামাউন্ট দরকার সেই জন্য আপনাকে সঞ্চয় করে রাখতে হবে।

আফসানা তাসলিম বলেন, আপনি যে কাজের জন্য বিদেশে গিয়েছেন। সেই কাজ তো আর আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত করতে পারবে না এবং বিদেশেও থাকতে পারবেন না। তার জন্যও আপনাকে কিছু কিছু করে টাকা সঞ্চয় করে রাখতে হবে। সরকারি চাকরিও কিন্তু একসময় অবসরে আসতে হয়। বিদেশে আপনি যে কাজের জন্য গিয়েছেন, সেই কাজ তো আর বৃদ্ধ বয়স পর্যন্ত করতে পারবেন না। যখন আপনি কাজ করতে পারবেন না। তখন আপনাকে দেশে ফিরে আসতে হবে।

তিনি বলেন, আপনি সারাজীবন সেক্রিফাইস করলেন, পরিবারের সাথে থাকলেন না। নিজের দেশে থাকলেন না। নিজের শরীর খাটিয়ে কষ্ট করলেন। একা একা বিদেশে থাকলেন। দেশে এসে দেখলেন আপনার হাতে কোন টাকা পয়সা আর কিছুই নাই। এতো বছর ইনকাম করছেন তা খরচ হয়ে গেছে। এটা তো আর হবে না। নিজের জীবনটা সাজানোর জন্য কিন্তু টাকা আপনার হাতে থাকা লাগবে। সেই কথা চিন্তা করে আপনাকে কিছু টাকা সঞ্চয় করে রাখতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার এজিএম রোকসানা আক্তার, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, প্রবাসী কল্যাণ ব্যাংক মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক স্বাগতম ভৌমিক, উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা পর্যায়ে সকল প্রবাসী কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *