মেলান্দহে শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন, জামালপুর

জামালপুরের মেলান্দহের উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকি গোয়ালবাড়ীতে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ভাবকি ফকিরবাড়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা শিশু শাওন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় বক্তারা বলেন, পরকীয়া প্রেমের জন্য শিশু শাওনকে নৃশংসভাবে হত্যা করে তার নিজের মা মোছাঃ শ্রাবন্তী। আমরা এ ঘটনায় অন্য কেই জড়িত আছে কি না তা তদন্তসহ জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুর শাওনের দাদা খাদেম আলী ফকির, দাদী মমেনা বেগম, শিশুর বাবা হুমায়ুন কবিরসহ এলাকাবাসীরা বক্তব্য দেন।

উল্লেখ, গত ২৮ জনু ভোর ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তাকে হত্যা করে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে তিনি হেঁটে ভাবকি বাজারে পৌঁছালে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে বাড়িতে ফিরে যেতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে এক অটোরিকশাচালকের বাড়িতে গিয়ে অটোরিকশা ভাড়া করার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাঁকে আটক করে বাড়িতে নিয়ে যায়। ভোর হতেই বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয়রা শ্রাবন্তী আক্তারকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেপ্তার করেন#
আনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *