বরগুনা সদর উপজেলার বানাই গ্রামে হাতুড়ির আঘাতে গুরুতর আহত যুবক

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রামের প্রবাসি জামালের উপর হাতুরি দিয়ে গুরুতর আঘাতের অভিযোগ উঠেছে খোকন নামের এক যুবকের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত মো. জামাল (৪০) (পিতা: শামসুল হক) বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী মো. জামালের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা খোকন,রুবেল ও আরিফ তার ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, খোকনের নেতৃত্বে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার ডান হাত, বাম হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন জামাল জানান, তার হাতে একাধিক সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— খোকন পিতা: পনু রুবেল পিতা: আমির ও আরিফ  তাদের বাড়ি একই ইউনিয়নের  বানাই এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। তবে ভুক্তভোগী আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ভুক্তভোগী বিভিন্ন অভিযোগ তুললেও, এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।
এ ব্যাপারে বরগুনা থানায় যোগাযোগ করা হলে তিনি বলেন ভুক্তভোগীদের কাছ হতে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *