আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আটোয়ারী থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাধানগর এলাকার মোঃ আইনুল হকের ছেলে মোঃ খালিদ হাসান নয়ন (৩২), গোপাল চন্দ্র রায়ের ছেলে চন্দন কুমার রায় ওরফে দুলাল (৩৭) এবং মোঃ মোস্তফা কামালের ছেলে মোঃ সবুজ (২৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তাদের কাছ থেকে ১৮ গ্রাম হেরোইন, একটি পুরাতন প্রাইভেটকার ও তিনটি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(খ)/৩৮/৪১ ধারায় আটোয়ারী থানায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *