গাজীপুরের কালিয়াকৈরে চান্দুরা এলাকায় আবাসিক হোটেলে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, মোলহোতা শাহজাহান অতিষ্ঠ এলাকাবাসী

সাঈদ মৃধা প্রতিনিধি,টঙ্গী

কালিয়াকৈর (চান্দুরা)
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা এলাকায় গড়ে ওঠা আবাসিক হোটেলে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দিনে আবাসিক হোটেল হিসেবে পরিচালিত হলেও রাতে এসব হোটেলে বসে মাদকের আসর ও দেহ ব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, চান্দুরা বাসস্ট্যান্ড ও আশপাশের আবাসিক হোটেল রয়েছে। এ হোটেলে বিভিন্ন জায়গা থেকে চাকরির কথা বলে মেয়েদেরকে এনে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে কোনো বৈধ কাগজপত্র, বোর্ডারদের জাতীয় পরিচয়পত্র বা রেজিস্টার খাতা সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। কম ভাড়ায় রুম ভাড়া দেওয়ার নামে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী লোকজনকে রুম ভাড়া দেওয়া হয়। এতে করে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সন্ধ্যার পর এসব হোটেলে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। মাদকসেবীদের নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। এর আগেও গাজীপুর মহানগর ও কালিয়াকৈরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছিল পুলিশ। কালিয়াকৈরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আবাসিক হোটেলগুলোতে অপরাধ, মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হোটেল কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে চান্দুরা এলাকার সকল আবাসিক হোটেলে প্রশাসনের অভিযান পরিচালনা করে বৈধ কাগজপত্র যাচাই ও মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *