মাদারগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহিন আলম হৃদয়
​স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​১২ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে বালিজুড়ী ফাজেল মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
​উপজেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মেরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
​সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুর গফুর।
​এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, তৃণমূল পর্যায় শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *