ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে লড়াকু অভিযান: বড় পর্দায় প্রধানমন্ত্রীর বার্তা,মাঠে প্রশাসন

রোকনুজ্জামান সবুজ প্রতিনিধি,ইসলামপুর

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে শোভাযাত্রা,পরিচ্ছন্নতা ড্রাইভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১১সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের শুরুতে ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় সরাসরি প্রদর্শিত হয় জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এডিস মশার বংশবৃদ্ধি রোধে জনসচেতনতা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর জোর নির্দেশ দেন।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. জুবায়ের-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মিলন কান্তি সাহা ও মডেল মসজিদের ইমাম মুফতি ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বলেন,শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু দমন সম্ভব নয়; বাসাবাড়ি ও কর্মস্থলে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং ব্যক্তিগত সচেতনতাই এর একমাত্র সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *