জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফৌজদারি মোড়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে র‍্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *