মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালচারাল ভিলেজের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শওকত জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান।
জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারণ শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।