পঞ্চগড়ে অপহরন করে আটক রেখে জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারন করে সম্মানহানি করার ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হানিট্রাপ চক্রের দুই সদস্য আটকঃ

কামাল উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে অপহরন করে আটক রেখে জোর পূর্বক অশ্লীল ভিডিও ধারন করে সম্মানহানি করার ভয় দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হানিট্রাপ চক্রের দুই সদস্যকে আটক করেছে পঞ্চগড় সদর থানার দক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ।

পঞ্চগড় সদর থানা এলাকায় একজন ব্যবসায়ী হানিট্রাপ চক্রের ফাঁদে পড়ে গত ২৭ জুলাই হানিট্রাপ চক্রের ৪/৫ জন সদস্য উক্ত ব্যবসায়ীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে জোর পূর্বক অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে তাকে আটক রেখে তার অশ্লীল ভিডিও ধারন পূর্বক তার নিকট হতে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।

পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে উক্ত ব্যক্তি থানায় এজাহার দায়ের করলে পঞ্চগড় সদর থানায় মামলা রুজু হলে মামলাটি তদন্তকালে অভিযান পরিচালন করে ঘটনার সাথে জড়িত হানিট্রাপ চক্রের আসামী ১। মোঃ আবু রায়হান হৃদয়(২৪) পিতা-মোঃ আউয়াল হোসেন মাতা-মোছাঃ রিনা বেগম, বর্তমান সাং-রাজনগর(খালপাড়া) থানা-পঞ্চগড় সদর জেলা-পঞ্চগড়(জনৈক আজিজুল ইসলাম, এর বাড়ীর ভাড়াটিয়া), স্থায়ী ঠিকানা-সাং-রামপুর(বটতলা বাজার),(ওয়ার্ড নং-৭, ০৩নং মুকুন্দপুর ইউপি) থানা-কাহারোল জেলা-দিনাজপুর, ২। মোছাঃ সুরাইয়া পারভীন স্বরনী(১৯) পিতা-মোঃ সমিরত আলী মাতা-মোছাঃ আরেফিনা আক্তার সাং-কায়েতপাড়া(ওয়ার্ড নং-১, পঞ্চগড় পৌরসভা) থানা-পঞ্চগড় সদর জেলা-পঞ্চগড়দ্বয়কে ২৩ আগষ্টে গ্রেফতার পূর্বক পঞ্চগড় চীফ জুডিসিয়াল আদালতে সোর্পদ করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীদ্বয় ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান বলেন মামলাটির তদন্ত চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাশাপাশি প্রশংসায় ভাবছেন সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান। কারন ইতিপূর্বে হানিট্রাপের মতো অহরহ ঘটনা ঘটলেও কোনদিন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি বর্তমানে উক্ত ঘটনায় আসামি গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *