​চরপাকেরদহে নির্বাচনী উত্তাপ: পরিচ্ছন্ন ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে গণসংযোগে শাহ আবদুল্লাহ সবুজ

শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে নতুন হাওয়া বইতে শুরু করেছে। ইউনিয়নটিকে একটি আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা শাহ আবদুল্লাহ সবুজ।
​স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ আবদুল্লাহ সবুজ রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষিত ও পরীক্ষিত নেতা। তিনি ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এস এম আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। বর্তমানে তিনি মাদারগঞ্জ থানা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক, ১নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে নিয়োজিত আছেন।
​দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন সময়ে মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হলেও এলাকা ছেড়ে যাননি এই নেতা। বিগত দিনে রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে অধিকার আদায়ের আন্দোলনে অটল ছিলেন।
​এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বাবার আদর্শ ও সুশিক্ষায় বেড়ে ওঠা শাহ আবদুল্লাহ সবুজ দীর্ঘ দিন ধরে এলাকার সুখ-দুঃখে পাশে রয়েছেন। একটি আধুনিক ও আধুনিক সুবিধা সংবলিত ইউনিয়ন গড়তে একজন শিক্ষিত, সৎ ও সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই তারা সবুজকে ঘিরে নতুন আশা দেখছেন।
​নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আবদুল্লাহ সবুজ বলেন, “আমার মূল লক্ষ্য ১নং চরপাকেরদহ ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত এবং টেকসই আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করা। বাবার রেখে যাওয়া নীতি ও আদর্শকে পাথেয় করে মানুষের সেবা করতে চাই। আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের মূল্যবান সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।”
​নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, স্থানীয় ভোটারদের মধ্যে গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে শাহ আবদুল্লাহ সবুজের সমর্থন ও জনপ্রিয়তা ততটাই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *