সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা | অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের হাজী বাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার একই ইউনিয়নের সেঙ্গুয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সুরুজ খান এর ছেলে বলে জানা গেছে।

মামলা ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ আগস্ট) রাত ৯ টার সময় তাদের একটি পারিবারিক দ্বন্দ্ব নিয়ে পাশ্ববর্তী বাড়ীতে শালিশ বৈঠক ছিল। এসময় তারা সবাই শালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সবার অগোচরে কৌশলে শিশুটিকে প্রতিবেশি দাদা আনোয়ার হোসেন ডেকে নিয়ে যায়। পরে একটি ঘরে ঢুকে শিশুটিকে কোলে নিয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে স্পর্শ করে ও যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এসময় শিশুটি তাকে বাধা দিলে ও চিৎকার করার চেষ্টা করলে আনোয়ার তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। পরদিন শিশুটি গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে তার মাকে আনোয়ার হোসেনকে দেখিয়ে দিয়ে বিষয়টি বলেন। পরবর্তীতে শিশুটির মা তার বাবাকে জানালে তারা স্থানীয় বিএনপি নেতা শাহজাহান মিয়াকে জানায়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০ টার দিকে হাজীবাড়ী মোড় সংলগ্ন অফিসে আনোয়ার হোসেনকে ডেকে নিয়ে আসা হয়।এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন তার দোষ স্বীকার করে। পরে আনোয়ার হোসেনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‘শিশুর বাবা রোকন শেখ বলেন, আমার অবুঝ শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়।

এ বিষয়ে কথা হলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনা সত্য। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনার দোষী আনোয়ারকে গ্রেফতার করে মঙ্গলবার রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *