শাহিন আলম হৃদয়, স্টাফ রিপোর্টার

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুছ ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল ভালো ফলাফল নয়—বরং ভবিষ্যৎ জীবনে সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
কৃতি শিক্ষার্থীদের এই অর্জনে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।