হালুয়াঘাট পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা:

​এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বাজারে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

​আজ ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা চর্চার সংস্কৃতি গড়ে তোলার উদ্দেশ্যেই মূলত এ উদ্যোগ নেওয়া হয়।

​উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ও মেন্টর হিসেবে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন হালুয়াঘাট উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সুলতানা রোজি।

​পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, হালুয়াঘাট থানার প্রতিনিধি (অফিসার ইনচার্জ মহোদয়ের প্রতিনিধি), পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

​কর্মসূচি চলাকালে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি ঝাড়ু দিয়ে এবং জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিষ্কার করা হয়। একই সাথে বাজার ব্যবসায়ী ও ক্রেতা-সাধারণের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং সার্বিক পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *