এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাট উপজেলায় প্রতি সপ্তাহের “Clean Sunday” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ কর্মসূচির আওতায় হালুয়াঘাট উপজেলার মোট ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ের ৫১টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিচ্ছন্নতার সামগ্রী বিতরণ করা হয়।
উদ্যোগটির মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে:
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা।
পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, ময়মনসিংহ জনাব জাকিয়া সুলতানা রোজি।
এছাড়াও অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন:উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারবৃন্দ ওপ্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ কেবল রোগবালাই থেকেই মুক্ত রাখে না, বরং শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুন্দর ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি নিয়মিত পালনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও আদর্শ হালুয়াঘাট গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।