শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে সরকারি এককালীন অনুদান বিতরণ

শাহিন আলম হৃদয়,স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগে শেরপুরে ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, শেরপুর সদরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-১৫ (শেরপুর)-এর মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
​সভায় বক্তারা জানান, অনগ্রসর ও ক্ষুদ্র জাতিসত্তার পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম রাখতে এই সামাজিক সুরক্ষামূলক সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সরকারি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয়দের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধিবর্গ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *