এম এ খালেক, হালুয়াঘাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ময়মনসিংহের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম আনিসুর রহমান। তিনি ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ ১২ জুলাই, ২০২৬ তারিখে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কেন্দ্রীয় সংসদের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।