জামালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই যুবক আটক

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে অনলাইন প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার দুরমুট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার কলাবাধা এলাকার তানজিদ হোসেন (২৯) ও ফাহাদ আকন্দ (২৩)।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল দুরমুট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মানিক নামের এক ব্যক্তির বিকাশের দোকানের সামনে থেকে ওই দুই যুবককে আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *