রোকনুজ্জামান সবুজ,ইসলামপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর স্রোত উপচে পড়ে ফসল আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষের মাঝে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে বোলাকীপাড়া দশানী নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ইতিমধ্যেই ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে ফসল আবাদি ও বসতবাড়ি নদী পাড়ের বাসিন্দা।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মসুর মিয়া,শাহিন,সরুজ আলী ও ওয়ারেজ মিয়া জানান, নদী ভাঙনে আবাদি জমি ও মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এবার বর্ষার শুরুতেই দশানী নদীর রুদ্রমূর্তি দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ভাঙন কবলিত এলাকার সাবেক মেম্বার বদর আলী ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিষ্টার, সাদিকুল ইসলাম,সাজু মিয়া,গাজিউর রহমান ও ফরিদসহ আক্ষেপ করে বলেন,”নদী যেভাবে ভাঙতাছে,যেকোনো সময় আমাগো ঘরবাড়ি নদীতে চইলা যাইব। রাইতে চোখে ঘুম নাই।
ইউপি সদস্য ও ওযার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বলেন,বোলাকিপাড়া গ্রামের পাতারু বাড়ী হয়ে জবেদ আলী বাড়ী প্রজন্ত প্রায় এক কিলোমিটার নদী
ভাঙন ঠেকাতে দ্রুত জিও ব্যাগ ফেলানোসহ স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় এমপি,পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।