মোহাম্মদ আলী জিন্নাহ ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ৩ টায় গ্রামীণ সড়কের উপর প্রায় অর্ধশতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধন করে। উপজেলা হাওয়ায় রোড় সংলগ্ন খন্দকার বাড়ী ব্রীজ থেকে নামা তারতা পাড়া আকন্দ বাড়ী জামে মসজিদ পর্যন্ত ১ কিঃমিঃ গ্রামীণ সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল লতিফ,খতিব মীর আব্দুল হাদী,আবু মোঃ হান্নান,তানভীর আহমেদ পায়েল, মোঃ সাজু মিয়া প্রমূখ। বক্তারা বর্তমান সরকার এবং জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল এমপি’র দৃষ্টি আকর্ষণ করে খন্দকার বাড়ী ব্রীজ থেকে নামা তারতা পাড়া আকন্দ বাড়ী জামে মসজিদ পর্যন্ত ১ কিঃমিঃ গ্রামীণ সড়ক পাকাকরণ এর জোর দাবী জানান।