বরগুনায় গোয়েন্দা (ডিবি) বিশেষ অভিযানে ১৩২ পিস ইয়াবা সহ ০৪ জন গ্রেফতার।‎

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ০১/০৭/২০২৬খ্রিঃ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/ বিকাশ কর্মকার ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা থানার বরগুনা পৌরসভার ০৭নং ওয়ার্ডস্থ কাঠপট্টি মোঃ মাহবুব এর কাঠের ফার্নিচার এর দোকান এর ভিতর এবং ০৭নং ওয়ার্ডস্থ কাঠপট্টি জণৈক এস.এম নইমুল ইসলাম শিপলু (৪০), পিতা-এসএম নজরুল ইসলাম এর ভাড়া বাসা সামনে পাকা রাস্তার উপর হইতে ১৩২ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী ১। আসামী মোঃ ফারুক (২৫), পিতা-মৃত আবুল হাসেন খাঁ, মাতা-আলেনুর বেগম, ২। আসামী সুমন দাস (৩০), পিতা-নির্মল দাস, মাতা- আরতী রানী দাস, সাং- কাঠপট্টি ০৭ নং ওয়ার্ড, ০৪। আসামী আলেনুর বেগম (৬০), স্বামী-আবুল হাসেম, সর্ব সাং- কাঠপট্টি ০৭ নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা,থানা ও জেলা-বরগুনা নামক ০৪(চার) জনকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য অনুমান ৩৯,৬০০ (উনোচল্লিশ হাজার ছয়শত) টাকা।

‎গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *