নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে ফেনী থেকে গ্রেফতার; অপহৃত স্কুলছাত্রী উদ্ধার।

এম মাসুদ রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি

১। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। বাদী মোঃ জহুরুল হক (৪৬) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদীর মেয়ে ভিকটিম ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। ভিকটিম বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি মোঃ আসাদুল হক বাবু(২৫) বিভিন্ন সময়ে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হয়ে উত্যক্ত ও কুপ্রস্তাবের বিষয়ে তার পরিবারকে অবগত করে। ভিকটিমের পরিবার ধৃত আসামির পরিবারকে উক্ত বিষয়ে অবগত করলে ধৃত আসামি আরো ক্ষিপ্ত হয়ে গত ০৯/০৪/২০২৬ তারিখ দুপুর ০১.৩০ ঘটিকায় ভিকটিম স্কুল থেকে নিজ বাড়িতে ফেরার পথে স্কুলের গেইট থেকে রাস্তায় পৌঁছানোর সাথে সাথে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ধৃত আসামি ও তার সহযোগী ২/৩ জন আসামিদের সহায়তায় ভিকটিমকে জোর করে অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। বাদী তার মেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করে জানতে পারেন যে, ভিকটিম ধৃত আসামির বাড়িতে আছে। বাদী তার মেয়েকে উদ্ধারের জন্য ধৃত আসামির বাড়িতে গেলে আসামিরা বাদীকে জানায় যে, তার মেয়ের সাথে ধৃত আসামির বিয়ে না দিলে মেয়েকে ফেরত দিবে না। বাদী উক্ত প্রস্তাবে রাজি না হলে ধৃত আসামি ও সহযোগী আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বাড়ি হতে বের করে দেয়। পরবর্তীতে গত ১৫/০৪/২০২৬ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫।

৩। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ , সিপিসি-২, নীলফামারী ক্যাম্প এবং র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ২১/০৬/২০২৬ তারিখ বিকাল ০৫.৫৫ ঘটিকার সময় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর বাজারে অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সৈয়দপুর থানার স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি ০১। মোঃ আসাদুল হক বাবু (২৫), পিতাঃ-মোঃ জয়নাল আবেদীন, সাং-আরাজী খালিশা ধুলিয়া (সাতভেন্ডী), থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।

৪। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

…মূলকপি স্বাক্ষরিত…
বিপ্লব কুমার গোস্বামী
অতিরিক্ত পুলিশ সুপার
সিনিয়র সহকারী পরিচালক
(মিডিয়া)
অধিনায়কের পক্ষে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *