শেরপুরে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

বুলবুল আহমেদ, শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণাকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে শহরের নাগপাড়া মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।

মিছিল চলাকালে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এসময় তারা কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল হবে।যুবদলের সাংগঠনিক ভিত মজবুত ও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে কাজ করবে যুবদল।তিনি আরও বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর রাজপথের পরীক্ষিত নেতৃত্বদের মূল্যায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন আমাদের নেতা তারেক রহমানের দূরদর্শী ও কর্মীবান্ধব সিদ্ধান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *