মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জিল্লুর রহমান জনি’র পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া খাজা শাহ্ সূফী ইউনূস আলী (রাঃ) ঈদগাঁহ মাঠে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট দানবীর জাঙ্গালিয়া পূর্ব পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ ইদ্রিস আলী।
সভাপতিত্ব করেন বিএনপি’র প্রবীণ নেতা জাঙ্গালিয়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের সভাপতি আলহাজ্ব প্রফেসর হাফিজুর রহমান দুলাল।
পরামর্শ সভার মধ্যমনি জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ প্রচার সম্পাদক জিল্লুর রহমান জনি। সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল বারেক।
এছাড়াও জাঙ্গালিয়া খাজা শাহ্ সূফী ইউনূস আলী (রাঃ) ঈদগাঁহ মাঠ ও মাদ্রাসা কমিটির সভাপতি হানিফ উদ্দিন,
ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মিন্টু মিয়া, সহ সভাপতি বাদল মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি বাছেদুর রহমান বাছেদ, প্রবীণ বিএনপি নেতা মালেক মন্ডল,রবিন মেম্বার,মেজা মন্ডল,খাদেমুল ইসলাম বাহাদুর, শাহ আলম মিয়া, জুয়েল ফকির,জাকির হোসেন,সাইফুল, নজরুল, এলানুর, রফিকুল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ সভাপতি এমদাদুল সরকার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সৌরভ মিয়া রক্তিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আনিছ আহম্মেদ সোহাগ, শাহ্ নেওয়াজ শাহিন মাষ্টার পাটাদহ কয়ড়া উচ্চ সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সমাজসেবক বারেক ফকির,
এনায়েতপুর পাক দরবার শরিফের খাদেম আবু বক্কর সিদ্দিক, শম্ভুগঞ্জের পাক দরবার শরিফের খাদেম দলিল উদ্দিন সিপাই, শ্যামলী পাক দরবার শরিফের খাদেম জিন্নাত আলী বক্তব্য রাখেন ।
পরামর্শ সভায় জিল্লুর রহমান জনি বলেন আমার দলের প্রতি সম্মান রেখে জামালপুর-৩ আসনের প্রিয়নেতা মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ভাই ও উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ঞ্জুর কাদের বাবুল খান এবং আমার রাজনৈতিক অভিভাবক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন কাকার নির্দেশে বিরোধী দলের সময় দলীয় যেকোন কঠিন কমর্সূচী পালন করে আসছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাদের নির্দেশে শত কষ্ট বুকের মধ্যে জমা রেখে তাদের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়ে অধ্যবদী কাজ করে আসছি। বিভিন্ন কারণে এ এলাকার মানুষের কোন প্রকার সুযোগ সুবিধা আমার দ্বারা দিতে না পেরেও একদিনের ম্যাসেজে আমার প্রতি ভালোবাসা রেখে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চির ঋণী করে ফেলেছে। আপনাদের এ উপস্থিতির মাধ্যমে আমাদের নেতা মোস্তাফিজুর রহমান বাবুল ভাই সাহেব, উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক আমার প্রতি তাদের যে আন্তরিক ভালোবাসা ছিল তা আরো কয়েক গুন বেড়ে ও দলীয় সমর্থিত গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী করতে আমার দলীয় মনোনয়ন পেতে সহজ থেকে সহজতর হবে বলে আশা করি ইনশাআল্লাহ।
এ ৩ নং গুনারীতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের ৭/৮ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন। গুনারীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান জনি।