বাবার সাথে গোসলে গিয়ে নিখোঁজ মেয়ে’ ২ ঘন্টা পর মৃতদেহ উদ্ধারসহ নিহত-২

মোহাম্মদ আলী জিন্নাহ,মাদারগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! হয়েছে। গতকাল রোজ শুক্রবার দুপুরে নদীর পানিতে ডুবে মারা যায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের  মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল এর মেয়ে লিজা আক্তার (১০) ।  সে মহিষবাথান বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  বেলা আড়াই ঘটিকায় ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ৩ বছর বয়সী ছেলে ইয়াসিন পানিতে ডুবে মারা যায়।  

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল তার এক ছেলে(১২) ও এক মেয়ে লিজা (১০)  কে নিয়ে বাড়ীর পশ্চিম পাশে ঝাড়কাটা নদীতে গোসল করতে গিয়ে দুপুরে নিখোঁজ হয় লিজা আক্তার (১০)।  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা পৌনে ৩ টায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।  

একই উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াসিন (৩) বেলা আড়াই ঘটিকায়  নিজ বাড়ীর আঙ্গিনায় খেলছিল। দাদী বারান্দায় চাউল ঝারতে ছিলেন এমতাবস্থায় খেলতে খেলতে বাড়ীর নিচেই ডোবায় গড়ে পড়ে গিয়ে ডুবে মারা যায় শিশু ইয়াসিন। তার মৃত্যু নিশ্চিত করে তেঘরিয়া বাজারে একজন পল্লী চিকিৎসক। 

এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন সিদ্দিকুর রহমান জানান সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে আমরা ১৫/২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করি এবং পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করি। 

মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তূূতি নেয় পরিবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *