এম মাসুদ রানার, দিনাজপুর প্রতিনিধি

১। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।২। সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা ও প্রসার রোধে র্যাব-১৩ গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে। ৩। এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৫/২০২৬ তারিখ দুপুর ০১.০০ হতে বিকাল ০৫.০০ ঘটিকায় পর্যন্ত র্যাব-১৩, রংপুর সিপিসি-১, দিনাজপুর, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তর, দিনাজপুরের একটি যৌথ দল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন ০২ নং বিনদনগর ইউপিস্থ পলিরামদেবপুর ও ০৩ নং গোলাপগঞ্জ ইউপিস্থ কাদিয়ারকোনা এলাকায় অবস্থিত লাইসেন্স বিহীন ইট-ভাটা স্থাপনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/১৫(১) ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে ০১। এসআর ব্রিকস এর ০১টি ইট ভাটা এবং ০২। এমএমবি ব্রিকস এর ০১টি ইট ভাটা সর্বমোট ০২ টি ইট-ভাটা ধ্বংস করা হয়। ৪। বিভিন্ন অপরাধ দমনে র্যাব-১৩ এর প্রতিটি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাচ্ছে এবং অপরাধ প্রতিরোধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকব।