আনোয়ার হোসেন, জামালপুর

বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপনায় জামালপুর জেলায় প্রাইমারি টেনিং ইন্সটিটিউটে আজ ১৭ থেকে ২১ মে ২০২৬ইং পর্যন্ত। ৫দিন ব্যাপী কাব স্কাউট বেসিক কোর্স শুরু হয়েছে।
১২০,১২১ ও ১২২ তম কাব স্কাউট বেসিক ৩টি কোর্স এর
কোর্স লিডার যথাক্রমে মোঃ আবুল হোসেন এল টি,(১২০তম)আঃছালম এল,টি(১২১তম)মোহাম্মদ বরকত আলী (১২২ তম)। উক্ত কোর্সে ২৪ জন প্রশিক্ষক ও ১৫১জন প্রশিক্ষণার্থী রয়েছে। আজ সকাল সারে ৮ টায় রেজিস্ট্রেশন ও প্রাথমিক সেশনের পর সকাল ১০ টায় স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কোর্স শুরু করেন। সেশন চলাকালীন সময় জামালপুর পিটিআই সুপার জয়নাল আবেদীন পরিদর্শন করেন ও সার্বিক বিষয় খোঁজ খবর রাখেন।