ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থমকে গেছে; কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যে শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। যুদ্ধ ও অবরোধের চাপে তেহরান আলোচনায় আগ্রহ না দেখানোয় কূটনৈতিক উদ্যোগে বড় ধাক্কা লেগেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ইরান জানিয়েছে বর্তমান সামরিক ও অর্থনৈতিক চাপের মধ্যে তারা সরাসরি আলোচনায় বসতে রাজি নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে নির্ধারিত শান্তি আলোচনা উপলক্ষে দুই দূতের সফর বাতিল করেছেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক নয় এবং এ অবস্থায় দীর্ঘ সফরের প্রয়োজন নেই।
জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের অবস্থান কঠোর হওয়ায় শান্তি আলোচনার সম্ভাবনা আপাতত ক্ষীণ হয়ে পড়েছে। একই সঙ্গে সামরিক উত্তেজনা ও অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *