
জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবিব।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানে বক্তারা সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আহসান হাবীব বলেন, “সুশৃঙ্খল জীবনযাপন ও সুষম খাদ্য গ্রহণই সুন্দর ও সুস্থ ভবিষ্যতের মূল ভিত্তি। পড়াশোনার পাশাপাশি পরিমিত ঘুম, খেলাধুলা ও পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:
- প্রথম: আইরিন (৫ম শ্রেণি, ২৯ নং মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়)
- দ্বিতীয়: নিশিতা খানম নিশি (৫ম শ্রেণি, ২৬ নং নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়)
- তৃতীয়: তাসফিয়া সাদিক অনুজ্ঞা (৪র্থ শ্রেণি, ২৮ নং উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়)
‘পুষ্টি বৈচিত্র্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:
- প্রথম: রিপা আক্তার (ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়)
- দ্বিতীয়: শুকরিয়া বিনতে শহিদ (ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়)
- তৃতীয়: লামিয়া আক্তার মারিয়া (ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়)
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেন্টাল সার্জন ডা. হোয়ান পারভীন। এতে আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. সামিন, ডা. সোয়াদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।