ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার সমাপ্তি ঘটে। এ বছর দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ২৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে।
পূজা উদ্যাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, পৌরসভা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক মহলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সার্বিক সহযোগিতার জন্য তাঁরা সরকারকে ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টদের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তাঁরা।