জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে দেশি পণ্য নিয়ে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬’র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে পুরাতন পুলিশ লাইন্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ইয়াহিয়া আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, আসলে একটা মেলার লক্ষ্য হচ্ছে যে, স্থানীয় যে সম্ভাবনা সেই সম্ভবকে সারাদেশের মধ্যে তুলে ধরা এবং সারাদেশে পণ্যের বাজারকে পরিচিতি করা। সঙ্গত কারণে জামালপুরের একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে হস্তশিল্প। আমরা দেখেছি যে হস্তশিল্প এখানে যতটা প্রসার আসলে বাণিজ্যিক করনের ক্ষেত্রে আমরা ততটা অগ্রসর হতে পারি নাই। এই মেলার মধ্য দিয়ে এই জাতির সম্ভাবনা গুলোকে সারাদেশের মানুষের মাঝে তুলে ধরার একটা সুযোগ তৈরি হয়। এখানে কাঁসা শিল্পের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে আরও একটি সম্ভাবনাময় শিল্প আছে বলে আমি মনে করি। সেইটা হলো পাট জাতীয় উৎপাদিত যে পণ্য। এই পণ্যটাও যদি আমরা এখানে পরিচর্যা করতে পারি প্রশিক্ষণ দিয়ে এটাকে সারাদেশে পরিচিত করা সম্ভব এবং এইটার চাহিদাও আগের তুলনায় অনেক বাড়ছে। সম্ভবত কারণে এই মেলাটির মধ্যদিয়ে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছে পণ্য নিয়ে। একটা পণ্য যদি দৃষ্টি আকর্ষণ করে। সেটা বাজারের প্রসারতার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওয়ারেছ আলী মামুন বলেন, একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী তারা যখন তার একটি পণ্য ক্রেতার কাছে ভালো লাগবে এবং বাণিজ্যিক করনের সুযোগ তৈরি হবে তার মাধ্যমেই এই বাণিজ্যিক প্রসার ঘটবে। সেই সম্ভাবনা বা সেই স্বপ্নকে নিয়েই কিন্তু এই মেলা গুলোর আয়োজন করা হয়। আমরা মূলত এই মেলা গুলোকে চিত্ত বিনোদনের অংশ হিসেবে দেখি। আমি মনে করি যে আসলে এইটা চিত্ত বিনোদনের অংশ না।

তিনি বলেন, এই মেলার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের স্থানীয় শিল্পকে সারাদেশে প্রসার ঘটানোর একটা সম্ভাবনাকে নিয়ে। উৎপাদিত পণ্যকে প্রসার ঘটানোর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। এখানে আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়গুলো আমাদেরকে নজর রাখতে হবে। যাতে করে কোন রকমের বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয় এবং মেলার বিঘ্নতা না ঘটে। একই সাথে জামালপুরে অশান্তি সৃষ্টি না হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখা প্রয়োজন।

সুরাইয়া জান্নাত এলমার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশন আশরাফুল আলম রাসেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে
নাগরদোলা, ট্রেনগাড়ি, সাম্পান নৌকা, ডরেমন ট্রেন, হানিসিং ও ওয়াটারবোড।

মেলায় দেশি পণ্যসহ বিভিন্ন প্রসাধনীর সমাহারের ৮৪ টি স্টল স্থান পেয়েছে। মেলা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।

মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে ও নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক সহযোগিতা এ মেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *