বিস্ফোরক মামলায় দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জামালপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করা বিস্ফোরক-সংক্রান্ত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল ৯ টার সময় (৩০ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তেঁতুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দেওয়ানগঞ্জ মডেল থানা থেকে তাকে জামালপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুর রশিদ দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামালপুর জজকোর্টের একজন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *