মোঃ আলমগীর প্রতিনিধি, জামালপুর
জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের উদ্যােগে শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে তমালতলা পর্যন্ত এ গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে দয়াময়ী মোড় থেকে তমালতলা পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করে দোয়া ও ভোট চেয়েছেন মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী’র সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বিগত দিনে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে সকল আন্দোলন সংগ্রামে আমি স্ব-শরীরে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছি। এই আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে আমি জামালপুরের রাজনীতির ইতিহাসে আজকে সর্বোচ্চ মামলার আসামি। যেটি অতীতে কোন রাজনৈতিক দলের নেতারা নামে আজ পর্যন্ত হয় নাই।
তিনি আরও বলেন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সামনে জামালপুর পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে আমি মেয়র হিসেবে পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি বলেন, আপনাদের দোয়া ও ভোটের মাধ্যমে আল্লাহ তায়ালা যদি আমাকে নির্বাচিত করেন। আল্লাহর রহমতে মামুন ভাইয়ের মত নিজের জীবনের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে পৌরসভাকে আরো উন্নত সমৃদ্ধ করবো। বিশেষ করে পৌরসভার রাস্তাঘাট পানি নিষ্কাশন ব্যবস্থা আরো উন্নত করবো। সর্বোপরি জামালপুর পৌরসভাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক সমৃদ্ধ পরিছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
গণসংযোগ ও লিফলেট বিতরণে শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা মৎস্য জীবীদলের সভাপতি আব্দুল হালিম, সেতু সরকারসহ শহর বিএনপি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।