নবায়ন না করায় জামালপুরের ১১হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল

ফারুক মিয়া,দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় এবং বারবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার লাইসেন্স হালনাগাদের জন্য নির্দেশনা দেওয়া হলেও তারা তা অনুসরণ করেনি। ফলে চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা সাপেক্ষে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, তুষার ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, ডা. এফ রহমান হাসপাতাল, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, স্বপন ডায়াগনস্টিক সেন্টার, নিউ সিটি হাসপাতাল, শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান জেনারেল হাসপাতাল (প্রা.) এবং ইউনাইটেড জেনারেল হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও হামিদ মেডিকেল সেন্টার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট সরিষাবাড়ী জামালপুর। আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনবিহীন বা লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *