মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিএনপি নেতাদের ওপর হামলা ও মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন

ইত্তিজা মনির,বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের অবৈধ মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) কড়ইবাড়িয়া বাজারে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, তালতলী, বরগুনা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কড়ইবাড়িয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বেল্লাল শিকদার এবং বিএনপি নেতা মোঃ আবু হানিফ শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছেন। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যারা কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন ৩নং কড়ইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি *আঃ জলিল শরীফ, সাবেক সাধারণ সম্পাদক **আবুল বাশার তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক *বশির শিকদার এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসেন বাবলা
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *