মোস্তফা গাজী,বকশিগঞ্জ প্রতিনিধি

বকশিগঞ্জ কামালের বার্তী তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে নারী নির্যাতন মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অভিযান পরিচালনা করে নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আকরাম হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি বগাররচর ইউনিয়নের আমজাত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত নারী নির্যাতন মামলায় যৌতুক আইনে (৩)ধারায় পলাতক ছিলেন। বিশেষ অভিযানের মধ্য দিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তিনি নারী নির্যাতন মামলায় ৫০০০০ টাকা জরিমান ও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। এতে বিশেষ অভিযান পরিচালনা করেন পুলিশ সদস্য সুজন মিয়া, পুলিশ সদস্য রতন মিয়া, পুলিশ সদস্য জাহিদ মিয়া সহ আরো অনেকে এই অভিযান পরিচালনা করেন।
কামালের বার্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত যৌতুক আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ধরতে সক্ষম হয়েছি। আসামিকে আটক করে জামালপুর জেল হাজ্যতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে।