মো. শওকত আলী, স্টাফ রিপোর্টার

২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় জামালপুরের মেলান্দহে ৬০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, সিনিয়র মনিটরিং অফিসার মেহজাবিন খানম ও রাকিব হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা ফারজানা সেতু সহ কৃষি অফিসের কর্মকর্তারা।প্রশিক্ষণ শেষে শ্যামপুর ও নাংলা ইউনিয়নের ৮ জন সুবিধাভোগী কৃষক-কৃষাণীর মধ্যে সরিষার বীজ, সার, বালাইনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট ও সাইনবোর্ড বিতরণ করা হয়।পরে প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া বাজার এলাকায় একটি পলিসেড পরিদর্শন করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন