নিরাপদ সড়ক দিবসে জামালপুরে রোড-শো

মো. আলমগীর, জামালপুর প্রতিনিধি

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এই রোড-শো ও আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।২৮ অক্টোবর বুধবার সকালে শহরের ফৌজদারি মোড়ে চালক ও সাধারণ যাত্রীদের সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হয় এক রোড-শো। সেখান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় রোড-শোটি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, সেই দেশ তত দ্রুত উন্নত হবে। আর সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যদি অনিরাপদ না হয়, সেটা আমাদের জন্য খুবই ভয়ানক হবে। তিনি আরও বলেন, নিরাপদ সড়কের ক্ষেত্রে আমাদের সকলেরই দায়িত্ব আছে। শুধুমাত্র এক পক্ষকে দায়ী করে নিরাপদ সড়ক করা সম্ভব না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, বিশেষ করে যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল কিবরিয়ার।ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, এলজিইডি’র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আরিফুল পারভেজ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২)’র জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ, জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে চালক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা দিকে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *