কামাল উদ্দিন,পঞ্চগড় প্রতিনিধি

সাবেক ইউপি সদস্য শাহাপাড়া নিবাসী আনারুল ও একই এলাকার বাসিন্দা সাজেদুর রহমান সাজু শাহের বিরুদ্ধে মানববন্ধন করছে ১ নং ওয়ার্ডের জনগন।
এলাকা বাসি মানববন্ধনে বলেন হামিদুল ইসলামকে পাওনা টাকা দেওয়ার কথা বলে বসুনিয়ার হাটে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে মারপিট করে এবং পকেটে গাজা দিয়ে ফাসানো হয় তাই হামিদুল ইসলাম কে মারধর ও মিথ্যা অপবাদের বিরুদ্ধে, সাজেদুর রহমান সাজু পিতা মোকলেছুর রহমান ও আনারুল ইসলাম পিতা আনছার আলী এর বিচারের দাবিতে,০৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ মানববন্ধ কর্মসূচি পালন করছে।
রবিবার ১১ অক্টোবর, ২০২৬ বিকাল ৫টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ মানববন্ধনটির আয়োজন করেন। এলাকাবাসীর অভিযোগ হামিদুল ইসলামকে কয়েকদিন আগে মিথ্যা মামলায় অন্যায় ভাবে জেল খাটানোসহ ঐ এলাকার অনেককেই হয়রানি করে আসেছে আনারুল ও সাজু।
এসময় হামিদুল ইসলাম আরো বলেন টাকার পাশাপাশি আমি আগামী ইউ পি নির্বাচনে মেম্বার পদে নির্বাচনের কথা প্রচার করলে জনগন আমার পক্ষে সারা দেওয়ায় তাদের পক্ষ থেকে আমাকে নির্বাচনী প্রচার থেকে সরে দারাতে বলে আমি তাদের প্রস্তাব প্রত্যাখান করলে তারা সুকৌশলে আমাকে জনগনের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এ কাজটি করে।
তাই হামিদুল ইসলামের দাবি প্রশাসন যেন স্বরজমিনে সঠিক তদন্ত করে আপরাধিদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে।